দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিতে চাচ্ছেন সোহা আলি খান। অভিনেতা কুনাল খেমু আংটি পড়িয়ে দিয়েছেন তার আঙ্গুলে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই খবরটি জানিয়েছেন শর্মিলা ঠাকুরের কন্যা।
সোহার টুইট ছিল, “আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্যারিসে বিশ্বের সবচেয়ে সুন্দর আংটিসহ বিয়ের প্রস্তাব দিয়েছে কুনাল আর আমি রাজি হয়েছি।”
সোহার টুইট দেখার পর টুইটারেই তাকে শুভেচ্ছা জানান বান্ধবী নেহা ধুপিয়া।
নেহা টুইট করেন, “সোহা আমি খুবই খুশি হয়েছি! তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এখন জলদি দেশে ফিরে এসো আমাদের কাছে। কুনাল তুমি আসলেই অনেক ভাগ্যবান!”
৩৫ বছর বয়সী সোহা দীর্ঘদিন ধরেই অভিনেতা কুনাল খেমুর সঙ্গে উঠাবসা করছেন। নিজেদের প্রেমের কথা কখনও গোপন করেননি এই জুটি। ভাই সাইফ আলি খানের বিয়ের সব অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





