মালয়েশিয়ার পর্যটন শহর মালাক্কায় মিস ট্যুরিজম ওয়ার্ল্ড প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে।
পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভ্রমণপিপাসুদের উৎসাহিত করতে মালাক্কা শহরের সুইস গ্রান্ড হোটেলের বলরুমে বসবে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড ২০১৮’।
এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো চূড়ান্ত আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ‘দ্য ফ্লাগ গার্ল’খ্যাত প্রিয়তা ইফতেখার। প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরবে।
বাংলাদেশের প্রিয়তা ইফতেখার ছাড়াও আসরের চূড়ান্ত প্রতিযোগিতায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ প্রতিযোগী।
উল্লেখ্য, ১৯৯৪ সালে সারা বিশ্বে আন্তর্জাতিক মানের কুইনদের প্রতিনিধিত্বের লক্ষ্যে এ প্রতিযোগিতার শুরু হয়। এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর পর্যটন শিল্পের প্রসার।
এএস





