সুপারহিট ছবি 'মুন্নাভাই এমবিবিএস'-এর অভিনেতা বিশাল ঠক্করকে মনে আছে? যাঁকে ছবিতে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল৷ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন৷
রিয়েল লাইফে যে ছেলেটি প্রেমিকার জন্য জীবন দিতে রাজি ছিল, রিয়েল লাইফে সেই বিশালের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন তাঁর বান্ধবী৷
অভিনেতার নামে থানায় এফআইআরও দায়ের করেন তাঁর বান্ধবী৷ আর তার কিছুদিন পর থেকেই নিখোঁজ বিশাল৷
গত ৩১ ডিসেম্বর বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছিলেন বিশাল৷ তারপর আর তিনি বাড়ি ফেরেননি৷
তাঁর মা একথা নিশ্চিত করে জানান, ৬ জানুয়ারি থানায় ছেলে নিখোঁজ হওয়ার ডায়েরিও করেন তিনি৷ কিন্তু এখনও পর্যন্ত বিশালের ফোন বন্ধ৷ কোনও খোঁজ না মেলায় বেশ চিন্তিত তাঁর পরিবার৷
জানা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে পরে সমস্ত সমস্যা মিটে গিয়েছিল৷ ধর্ষণের অভিযোগও তুলে নিয়েছিলেন সেই মহিলা৷
তবে বিশালের মা জানাচ্ছেন, এই অভিযোগের ফলে সমাজে ওঁর ভাবমূর্তি খারাপ হয়ে গিয়েছিল৷ হাতে কোনও কাজও ছিল না।
তাই বেশ কিছু দিন ধরেই বেশ মনমরা দেখাচ্ছিল বিশালকে৷ মুন্নাভাই ছাড়াও, 'চাঁদনি বার', 'ট্যাঙ্গো চার্লি' ছবিতেও দেখা গিয়েছিল বিশালকে৷ সূত্র : সংবাদ প্রতিদিন।
এমবি





