ফুটবল পাগল পপস্টার শাকিরা ব্রাজিল বিশ্বকাপে তার গাওয়া লা লা লা গানের সঙ্গে পারফর্ম করবেন সমাপনী অনুষ্ঠানে। এটিই এবারের বিশ্বকাপের থিম সং।

১৩ জুলাই  সমাপনী অনুষ্ঠান হবে রিও ডি জেনিরোতে।

কলম্বিয়ান সংবাদ মাধ্যম এল এসপেকটেডর জানায়, মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপে নতুন কোনো দল বিজয় মুকুট পরবে। সেটা হবে ফুটবলের বড় একটি উৎসব। আর সেই অনুষ্ঠানে নিজের গান পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন লাস্যময়ী গায়িকা শাকিরা।

শাকিরার এটি হবে বিশ্বকাপের সমাপনীতে হ্যাট্রিক পারফরমেন্স। কারণ তিনি ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপ সমাপনীতেও পারফর্ম করেন।

তবে শাকিরার নিজের দেশ কলম্বিয়া যদি থাকতে পারে সেই বিজয় মঞ্চে তাহলে সেটি হবে তার জন্য বিশেষ পাওয়া।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই