মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ ও অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়াবতী’। ‘অবতার’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি।

তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুশো। ‘মায়াবতী’ ছবিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান।

আগামীকাল শুক্রবার দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি দুটি। ছবি দুটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন ছবির পরিচালক মাহমুদ হাসান সিকদার।

বললেন, ‘এটি প্রায় ২ কোটি টাকা বাজেটের ছবি। এক বছর ধরে কাজ শেষ করেছি। সময় উপযোগী এই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের দেখার অনুরোধ করছি। আশা করছি খারাপ লাগবে না।’

‘অবতার’ ছবি নিয়ে মাহমুদ হাসান শিকদার বলেন, “একেবারেই গল্পনির্ভর একটি ছবি ‘অবতার’। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে। আমি আমার এই ছবির মধ্যে সমাজের মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে চাই। আশা করি, ছবিটি সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন।”

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমি ছবিতে কাজ করার আগে গল্প দেখি। গল্প পছন্দ হলেই ছবির সঙ্গে যুক্ত হই। এই ছবিতে সুন্দর একটি গল্প রয়েছে, যা দর্শক পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে বলব, আপনারা সিনেমা হলে ছবি দেখুন। এতে আমরা উৎসাহ পাব আর আপনারা পাবেন নতুন নতুন চলচ্চিত্র।’

‘মায়াবতী’ ছবিটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন। ছবিতে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীম প্রমুখ।

 এএস