মার্কিন ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ির বির্তক, আলোচনা-সমালোচনা কিংবা প্রতিজ্ঞা-ঘোষণার কমতি দেখা যায়নি। এরমধ্যে ছিল প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে অনেক মার্কিন তারকারা দেশ ছাড়ার ঘোষণা দেন। নির্বাচনের ট্রামকার্ডে বিজয়ী হলেন ট্রাম্প, তাহলে ঘোষণা দেয়া তারকারা এখন কী করবেন!
এরমধ্যে অনেকে আবার দেশ উল্লেখ করে বলেছেন তারা কানাডায় চলে যাবেন। সব মিলিয়ে প্রায় ১৮ জনের বেশি সেলিব্রেটি মার্কিন মুল্লুক ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের শেষ পর্বের আগেই।
এই সেলিব্রেটি কারা! টেলিগ্রাফ থেকে শুরু করে সিএনএন, বিজনেস ইনসাইডারসহ মাঝ সারির অনেক আর্ন্তজাতিক মিডিয়া তা প্রকাশ করে। মূলত এসব তারকারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, সাক্ষাৎকার কিংবা অনুষ্ঠানে এমন কথা বলেছিলেন।
দেশ ছাড়ার ঘোষণা দেয়া এসব শিল্পীদের মধ্যে ৯ জন রয়েছেন, যারা কানাডায় চলে যাওয়ার কথা বলেছিলেন। এসব তারকারা হলেন অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, সেলসিয়া হ্যান্ডলার, স্টিফেন কিং, কিগান মাইকেল কি, লিনা ডুনহাম, নিভ চ্যাম্পবেল, বারবারা স্ট্রিসল্যান্ড, নি-ইয়ো, ছুলি সেভিগনি। খবরটি প্রকাশ করে বিজনেস ইনসাইডার।
সিএনএন তাদের প্রতিবেদনে আমেরিকা ছাড়ার ঘোষণা দেয়া তারকাদের নাম প্রকাশ করে। এই তালিকায় তারকা মাইলি সাইরাস, সার, অ্যামি স্কুমারসহ বিজনেস ইনসাইডারে প্রকাশিত তারকাদের নাম উল্লেখ করে।
অন্যদিকে আমেরিকা ত্যাগের প্রতিজ্ঞা ছাড়াও নিজেদের আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন অনেক মার্কিন তারকা। টেলিগ্রাফের প্রকাশিত খবরে, আতঙ্কিত এসব তারকারা হলেন পপস্টার লেডি গাগা, আরিয়ান গ্রান্ডি, ক্রিস ইভানস, ব্রিটনি স্নো, রাশিদা জোনস, জেমস কর্ডেন, কুনাল নায়ারসহ জেকে রাউলিংয়ের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।
নির্বাচন মোটামুটি শেষ, নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার প্রশ্ন হলো, ট্রাম্প বিদ্বেষী তারাকারা এবার কী করবেন! সত্যিই কী আমেরিকা ছেড়ে অন্য কোন দেশে চলে যাচ্ছেন? সেটিই এখন দেখার অপেক্ষা!
''নাছের''





