উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি।যার অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি মানুষের মন। হাতে তুলেছেন অনেক পুরুস্কার অনেক সম্মাননা। জাতীয় চলচিত্র পুরুস্কার পেয়েছেন পাঁচবার।এখন অভিনয়ে নিয়মিত না থাকলেও সমাজ সেবা মুলক কাজে নিজেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন আজমি।          

বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ জনপ্রিয় গুনি অভিনেত্রী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তখন ঢাকায় এসেছিলেন তিনি । একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আবার এসেছেন তিনি।

জানা গেছে, শাবানা আজমি ব্র্যাক ইন্টারন্যাশনালের গভর্নিং বডির মেম্বার। সেই সূত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে বক্তৃতা দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজমি। সমাবর্তনে সদ্য গ্র্যাজুয়েট হওয়া শিক্ষর্থীদের সামনে তার জীবনের নানা কথা তুরে ধরেন।শাবানা আজমির বাবা বিখ্যাত কবি কাইফি আজমির কবিতাও শোনান তিনি।  

নাজিব