ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে নিয়ে পুরো দেশজুড়ে নানা গুঞ্জন এতদিন রটেছে। কেউ বলেছে তাদের বিয়ে হয়নি আবার কেউ বলেছে শাকিব-অপুর একটি বাচ্চা রয়েছে। তবে এসব খবর শুধু গুঞ্জনেই শোনা যায়। শাকিব কিংবা অপু কারোর মুখ থেকে কিছুই আসেনি।
এমনকি টানা দশ মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন অপু। অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার সন্তান কোলে নিয়ে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসেন অপু। শাকিবের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা স্বীকার করেছেন। অপু জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। শুধু তাই নয়। সেটা হয়েছিল ২০০৮ সালের ১৮ই এপ্রিল। গুলশানের বাসায় অপু শাকিব খানের বিয়ে হয়, বিয়ে পড়ান গোপালগঞ্জের কাজী মজিবর। তাকে বিয়ের সময় গোপালগঞ্জ থেকে নিয়ে আসা হয়।
অপু বলেন, আমার সঙ্গে শাকিবের বিয়ে হয়েছে। আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এখন আমার নাম অপু ইসলাম খান। শাকিবের কথাতে আমি বিয়ের কথা গোপন করেছি। আমাদের সংসারে একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ে সন্তান এই সব বিষয় এতদিন শাকিব আমাকে গোপন রাখতে বলেছেন বলে দাবি করেন অপু। তার ক্যারিয়ারের কথা ভেবে আমি সব ছাড় দিয়ে গিয়েছি। কিন্তু আমার পাশে শাকিব ছিল না। এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন অপু।
সে সঙ্গে আরো বলেন, আমার ছেলে সন্তান হয়েছে। ইন্ডিয়াতে সে সন্তানের জন্ম হয়। কিন্তু এমন একটা সময় শাকিব আমার পাশে ছিল না। কাঁদতে কাঁদতে অপু বিশ্বাস বলেন, শাকিবের ভালো চিন্তা করে অনেক কিছু ছাড় দিয়েছি। বাচ্চা ডেলিভারির সময় আমি একা হাসপাতালে গিয়েছি। শুধু তাই নয়, আমার সন্তানকে লুকিয়ে রাখতে বলেছিল। কলকাতার একটি হাসপাতালে ২৭শে সেপ্টেম্বর ২০১৬ শাকিব-অপুর এই সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস বলেন, ওই সময়টাতে ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন
ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছি। তাই এবার সব প্রকাশ করেছি। শাকিব তাকে বার বার অসম্মান করেছেন উল্লেখ অপু বলেন, সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।
সন্তান সম্পর্কে অপু বলেন, আমার সন্তান যেন কাউকে প্রতারিত না করতে পারে সেভাবেই সন্তানকে মানুষ করে তুলবো। সন্তান দেখতে কার মতো হয়েছে অপু বিশ্বাস নাকি শাকিব খানের মতো? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন সেটা দর্শকেরা বলতে পারবে। হয়তো অনেক কিছুই শাকিব খানের মতো হয়েছে, কিন্তু আমার সন্তান যেন কোনো মেয়ের সাথে প্রতারণা করতে না পারে সেভাবেই আমার সন্তানকে মানুষ করে তুলতে চাই।
অপু বিশ্বাস বলেন, তার জন্য এতোদিন আমি নিজেকে আড়াল করে রেখেছি। এতোদিননিজেকে আড়াল করে রেখেছি। আজ আমাকে স্পবার জন্য বলতে হচ্ছে কেন? আমি স্ত্রীর মর্যাদা পাচ্ছি না বলেই আজ টেলিভিশনের সামনে হাজির হয়েছি। তিনি বলেন আমি মানুষ কিন্তু কেনব আমার সাথে এইরকম আচরণ করা হলো? অপু বিশ্বাস কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
টাইমনিউজবিডি.নেট/মাহমুদ





