দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
আগামী ৯ই মে শুক্রবার রাজধানীস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ‘ফ্যালকন’ হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ঢাকা কমার্স কলেজের এসোসিয়েট প্রফেসর তন্ময় সরকারের সঙ্গে এরই মধ্যে গত ১৭ই এপ্রিল একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে ফারজানা ছবির বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ৫ই মে সোমবার মিরপুরের সেতারা কনভেনসন হলে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হবে।
মূলত ফারজানা ছবির সঙ্গে তন্ময় সরকারের পরিচয় কমার্স কলেজে পড়ার সময় থেকে। তারপর দু’জনের মধ্যে বিগত দিনগুলোতে শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিলো। উভয় পরিবার তাদের এই বন্ধুত্বকে স্থায়ী করার জন্যই দু’জনের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা করতে যাচ্ছে।
নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, কেমন লাগছে আপনার-এমন প্রশ্নের জবাবে ফারজানা ছবি বলেন , তন্ময়ের সঙ্গে আমার বন্ধুত্ব বহুদিনের। মূলত উভয় পরিবারের সম্মতিতে এবং সৃষ্টিকর্তার ইচ্ছেতে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সমঝোতা করে চলার তৌফিক দেন এই দোয়া চাচ্ছি সবার কাছে। সেসঙ্গে সবার কাছে আরও দোয়া চাইবো যেন প্রশান্তির দাম্পত্য জীবন হয় আমাদের।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
বিনোদন
৯ই মে ফারজানা ছবির বিয়ে
দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ৯ই মে শুক্রবার রাজধানীস্থ বাংলাদেশ বিমান বাহিনীর ‘ফ্যালকন’ হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঢাকা কমার্স কলেজের এসোসিয়েট প্রফেসর তন্ময় সরকারের সঙ্গে





