প্রেমের প্রতিকূল অবস্থাতেও রানী-আদিত্যকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী। বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী রানী মুখার্জি চুপিসারে বিয়ে করায় তার খালা দেবশ্রী রায় ভীষণ কষ্ট পেয়েছেন।
রানীর অনুরোধে তাদের প্রেমের বিষয়টি মিডিয়ার কাছে অস্বীকারও করেছেন। কিন্তু বিয়ের সময় রানীর এমন অনাত্মীয় আচরণ তাকে খুবই মর্মাহত করেছে।
জানা গেছে, রানীর সঙ্গে দেবশ্রীর সম্পর্ক খুবই গভীর। তারা সবকিছুই পরস্পরের সঙ্গে শেয়ার করতেন। কিন্তু রানী বিয়ের বিষয়টি তার কাছে গোপন রাখায় খুবই ব্যথিত হয়েছেন তিনি। রানীর পরিবারের পক্ষ থেকেও আগেভাগে তাকে কিছুই জানানো হয়নি। দেবশ্রী পত্রিকা পড়ে বিয়ের খবরটি জানতে পারেন।
এ প্রসঙ্গে দেবশ্রী বলেন, "রানী-আদির প্রেমের শুরু থেকেই আমি সব জানতাম। গত পুজোয় ওদের বাড়ি গিয়েছিলাম। তখন আদিও সেখানে ছিল। আমরা চুটিয়ে আড্ডা দিয়েছি। তাদের বিয়েতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। এরপরও ওরা আমাকে না জানিয়ে কীভাবে বিয়ে করতে পারে, তা আমার বোধগম্য নয়।"
দেবশ্রী ক্ষোভের সঙ্গে আরো বলেন, "রানীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করব না।"
২১ এপ্রিল ইতালিতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে রানী-আদিত্য বিয়েবন্ধনে আবদ্ধ হন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রানী-আদিত্যর বিয়েতে কষ্ট পেয়েছেন দেবশ্রী
প্রেমের প্রতিকূল অবস্থাতেও রানী-আদিত্যকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী। বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী রানী মুখার্জি চুপিসারে বিয়ে করায় তার খালা দেবশ্রী রায় ভীষণ কষ্ট পেয়েছেন।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















