ঢাকাই সিনেমার সবচেয়ে প্রভাবশালী আর দাপুটে অভিনেতা হিসেবে যে ক’জন দীর্ঘদিন থেকেই অভিনয়ের সঙ্গে আছেন, তার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। যাকে দেশের মানুষ ‘ভিলেন’ হিসেবেই জানেন।
এদিকে সম্প্রতি মিশা সওদাগর রাজধানীতে অনুষ্ঠিত হওয়া কলরব শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিলে অংশ নেন। তিনি নিজের ধর্ম পালন ও জীবনাচরণ নিয়ে কথা বলেন। ওই অনুষ্ঠানের ভিডিও ও ছবি ইন্টানেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় মিশা সওদাগর বলছেন, আমি যদিও অভিনয় করি আমার কলবে সারাক্ষণ আল্লাহর ভয় থাকে। আমার ৫২ বছর বয়স। জেনে খুশি হবেন ৫২ বছরের জীবনে আমি একটা সিগারেটের শলাকাও ধরিনি। ২০০৭ সালে হজ করেছি। আমি শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, ৬ ওয়াক্ত পড়ি। নিয়মিত তাহাজ্জুদ পড়ি। কখনো মিস করি না।
মিশা সওদাগর আরও বলেন, আমি অবশ্যই মুসলমান। আমি ধার্মিক। ঈমান নিয়ে মরতে চাই। আমার জীবনে অভিনয়টা যদি বাদ দেই তাহলে আর একটুও ভুল নাই। আমি আল্লাহ তাআলাকে বলেছি আমার অভিনয় যদি ভুল হয় তাহলে আমাকে জায়েজ পথে নিয়ে আসুন। এমন কিছু করি না যাতে আমার পিতামাতার ধর্ম অসম্মানিত হয়। আমি তিন দিন তাবলিগে যাই। সারাজীবন যেন তাবলিগে লেগে থাকতে পারি। আমি অভিনয় করতেও চাই না।





