পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আজ এই আনুষ্ঠানিকতা করতে পারছেন না শাকিব।

তবে চলতি সপ্তাহেই অপুকে নিজের ঘরে তুলে নেবেন শাকিব, জানিয়েছেন তাঁর বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল।

ইকবাল বলেন, ‘আজ শাকিব খান বাসায় ফেরার পর চার দিন ডাক্তার বেড রেস্ট নিতে বলেছেন। আজ তাই অপুকে ঘরে তোলা হচ্ছে না। তবে চলতি সপ্তাহেই স্ত্রী হিসেবে তাঁকে ঘরে তুলে নেবেন। অপুও ফোনে বারবার খবর নিচ্ছেন শাকিব খানের।

তিনি অনেক বেশি ভেঙে পড়েছিলেন শাকিবের অসুস্থতায়। হাসপাতালে দেখতেও এসেছিলেন। কিন্তু হাসপাতালের পরিবেশে বাচ্চাকে বেশিক্ষণ রাখা ঠিক নয় বলে তাড়াতাড়ি চলে যান।’

উল্লেখ্য, বুকে ও ঘাড়ে ব্যথা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিতে যান ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।  আজ বিকালে হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা রয়েছে শাকিব খানের।

এমবি