নারী দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘একলা আকাশ’। ইরাজ আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন অপূর্ব ও রিচি সোলায়মান।
কাহিনী শুরু যেভাবে, স্বামী আর একমাত্র মেয়ে শ্রেয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে শিরিনের তরঙ্গহীন জীবন কাটছিল। এ সাজানো সংসারে ঝড় ওঠে। আচমকা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বামী জামানের। বিশাল এক ধনী ব্যবসায়ী সাদেক আহমেদের ছেলে জিসান গাড়ি চালাতে গিয়ে চাপা দেয় জামানকে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে জামানের।
অসহায় শিরিনের পাশে এসে দাঁড়ায় তার স্বামীর বন্ধু আহসান। একসময় আহসান শিরিনের প্রতি তার দুর্বলতাকে প্রকাশ করে এবং শিরিনকে বিয়ে করারও প্রস্তাব দেয়। এরপর কী হবে, তা দেখা যাবে ‘একলা আকাশ টেলিফিল্মে’।
এতে অপূর্ব, রিচি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, সামস সুমন প্রমুখ।
এটিএন বাংলায় ‘একলা আকাশ’ টেলিফিল্মটি প্রচার হবে ৭ মার্চ রাত ১১টায়।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]