বিয়ে করছেন মডেল ও অভিনেত্রী সারিকা। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। সারিকার পরিবার থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। ৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিলো। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি। এ বিষয়ে খবর নিয়ে জানা যায় সারিকার বিয়ে ভেঙে গিয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397636912.jpg[/img]
কারণ মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিলো তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে ভাঙার সিদ্বান্ত নেয়।
মাহিম ছিলো সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দু'জন এক সঙ্গে নেশা করতো। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার হয় তাদের।
এদিকে দীর্ঘ দিন সারিকাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। কারণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে মাহিম সারিকাকে বের করে আনতেন নেশা করার জন্য।
তাই সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান তাকে। বর্তমানে সারিকা সেখানেই আছেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ভেঙে গেল সারিকার বিয়ে
বিয়ে করছেন মডেল ও অভিনেত্রী সারিকা। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। সারিকার পরিবার থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। ৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিলো। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















