বিয়ে হতে না হতেই নির্বাসিত হতে হলো মিম ও নিলয়কে। কারণ কি? আর তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্পহরণ গল্প অবলম্বনে দর্পহরণ নামের নাটকটি পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, নিলয় প্রমুখ।
জীবনে প্রথমবারের মত বাবা আবরার আহমেদ-আর পুত্র নীলাভ্রের সিদ্ধান্ত মিলে যায়, বাড়িতে আসে নীলাভ্রের স্ত্রী নির্ঝর। কিন্তু বাসর রাতেই নীলাভ্র আর নির্ঝরের উপর নেমে আসে আবরার সাহেবের কঠোর নিষেধাজ্ঞা, সামনে ওকালতির শেষ পরীক্ষা, তাই নীলাভ্রকে পড়াশোনার জন্য চলে যেতে হবে হোস্টেলে।
আর এই সময়টা নির্ঝর ব্যয় করবে কম্পিউটার এক্সপার্ট হবার জন্য। নীলাভ্রকে চলে যেতে হয় সেই রাত্রেই। বুদ্ধিমতী নির্ঝর বিরহের বোঝা না বাড়াতে ফেসবুকে যোগাযোগ রাখে নীলাভ্রের সাথে। এক পর্যায়ে আবরার সাহেবের হাতে ধরা পড়লে কম্পিউটারও ফসকে যায় নির্ঝরের হাত থেকে।
বাবার অফিসের সময়ে যোগাযোগ করে তারা। কয়েকবার ধরা পড়ার পর নিজের বাড়িতে চোরের মত প্রত্যাবর্তন ঘটে নীলাভ্রের। শাস্তিস্বরূপ বাড়ির দুই দিকের দুই রুমে নির্বাসন দেয়া হয় তাদের। দেখা হলেও কথা বলা যাবে না, চলতে হবে অপরিচিতের মত-এভাবেই এগিয়ে যায় গল্প।
৯ মে, শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিরতিহীন নাটক দর্পহরণ।
[b]ঢাকা, ৮ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
বিয়ের রাতেই নির্বাসনে মিম-নিলয়
বিয়ে হতে না হতেই নির্বাসিত হতে হলো মিম ও নিলয়কে। কারণ কি? আর তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্পহরণ গল্প অবলম্বনে দর্পহরণ নামের নাটকটি পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, নিলয় প্রমুখ।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















