রানির বিয়ে কবে? প্রায় এক দশক ধরে এই প্রশ্ন সকলের মুখে মুখে ফিরলেও রানি কোনওদিনই বিয়ে নিয়ে মুখ খোলেননি। অবশেষে বিয়ে সেরে ফেলার পরই বললেন মনের কথা। সম্প্রতি ইতালিতে পারিবারিক পরিসরে বিয়ে করেন রানি-আদিত্য।
তারপরই রানি জানান, "আমার জীবনের সবথেকে খুশির দিনটা সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার সব ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ওদের ভালবাসা ও আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। আমি জানি আমার শুভাকাঙ্খীরা যারা এতদিন আমার বিয়ের জন্য অপেক্ষা করেছিলেন তারা সকলে আজ খুশি। ইটালির সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে আমাদের বিয়ে হয়েছে। পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন আমাদার সঙ্গে। তবে যশ আঙ্কেলের কথা খুব মনে পড়ছিল। কিন্তু আমি জানি উনি সবসময় আমাদের সঙ্গে আছেন। ওঁর আশীর্বাদ ও ভালবাসা সারাজীবন আমার ও আদির সঙ্গে রয়েছে। আমি সবসময় রূপকথায় বিশ্বাস করেছি আর তাই ভাগবানের আশীর্বাদে আমার জীবনও রূপকথার মতো। এখন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। রূপকথা চলতেই থাকবে।"
সূত্র: জিনিউজ।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
জীবনের রূপকথা চলতেই থাকবে: বিয়ের পর রানি মুখার্জী
অবশেষে বিয়ে সেরে ফেলার পরই বললেন মনের কথা। সম্প্রতি ইতালিতে পারিবারিক পরিসরে বিয়ে করেন রানি-আদিত্য। তারপরই রানি জানান, "আমার জীবনের সবথেকে খুশির দিনটা সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার সব ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ওদের ভালবাসা ও আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















