রাম লীলা ছবিতে রণবীর-দীপিকা জুটির রসায়ন চমকে দিয়েছে সকলকে। তারপর থেকেই একসঙ্গে দেখা গেছে রণবীর-দীপিকাকে। নিজেরা কখনও সম্পর্ক স্বীকার না করলেও শোনা যাচ্ছে এবারে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন বলিউডের হটেস্ট জুটি।

জিনিউজের খবরে বলা হয়, জল্পনা যদি সত্যি হয় তাহলে আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা। রামলীলা ছবির পর থেকেই সম্পর্ক গভীর হয়েছে তাঁদের।

রণবীরের আগামী ছবি জোয়া আখতারের দিল ধড়কানে দো-র আউটডোর শুটিংয়ে ইস্তাম্বুলে দেখা গেছে দীপিকাকে। ফাইন্ডিং ফ্যানি ছবিতে দীপিকার স্বামীর ক্যামিও চরিত্র অভিনয় করেছেন রণবীর। নিজের ব্যস্ততা সত্ত্বেও এক পয়সাও নেননি রণবীর। এর আগেও বহু পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুই জনকে। তবে কি সত্যিই?
উত্তর সময়ই দেবে।

আপাতত রামলীলার রসায়নের ঝলক আবারও দেখতে তাঁদের আগামী ছবি বাজিরাও মস্তানির দিকে তাকিয়ে দর্শক।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম) // জেআই