মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত মাহমুদ দিদারের নাটক ‘বাংলাদেশ’ এ একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম। 

গণহত্যা নিয়ে কাজ করতে গিয়ে মুক্তিযুদ্ধকালীন একটি সাদাকালো ছবি খুঁজে পান অপি। যার সূত্র ধরেই বেরিয়ে আসে ভয়ংকর এক রাজাকারের কুকর্ম। যাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন মুক্তিযোদ্ধারা। 

নাটকটিতে একজন আল বদর কমান্ডারের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। 

জেআই