অভিনেতা তারিক আনাম খান গুরুতর অসুস্থ। গত ১৪ ফেব্রুয়ারি পূবাইলে শুটিং সেটে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়,বর্তমানে আগের চেয়ে ভালো আছেন তারিক আনাম খান।হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

প্রাথমিক চিকিৎসা শেষে আজ শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লীতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা ঝুনা চৌধুরী।

তিনি আরো বলেন, ‘আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তারিক আনাম খানকে দিল্লী নেয়া হয়েছে। নূর ভাইয়ের (আসাদুজ্জামান নূর) সহায়তায় দ্রুত ভিসা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখন তারিক আনাম কিছুটা সুস্থ আছেন।

’অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন অনেক মঞ্চনাটকও। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- সুরুজ মিয়া, জয়যাত্রা, ঘেটুপুত্র কমলা, মেড ইন বাংলাদেশ,দেশা দ্যা লিডার, দ্য লাস্ট ঠাকুর,  প্রভৃতি।

নাজিব