রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়াংকে ছাড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাস।
শুক্রবার দুপুরে দূতাবাসটির কর্মকর্তারা তাকে নিয়ে যান। ভিয়েনা কনভেশন অনুযায়ী দায়িত্বরত বিদেশি কূটনীতিককে কোন অভিযোগ বা মামলায় আটক রাখা যায় না। বিধায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে বিামনবন্দরে ওই কূটনীতিকের কাছ থেকে ১৭০টি সোনার বার (যার ওজন ১৯ কেজি) ও ৮ কেজি স্বর্ণালঙ্কার জব্দ করে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও এপিবিএন।
সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাস্টমস কর্তৃপক্ষের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাতে শাহজালাল বিমানবন্দরে আসেন কোরিয়ার ওই কূটনীতিক।
এসএইচ





