উত্তর কোরিয়া আবারো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে রোববার ঘোষণা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।
বিবৃতিতে, দেশটি সম্প্রতি যে কয়েক দফা মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার প্রতি সমর্থনও ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন ধরণের পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা উত্তর কোরিয়া নাকচ করে দিচ্ছে না। পিয়ংইয়ং-এর পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য এ পরীক্ষা চালানো হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উত্তর কোরিয়া এর আগে ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়ে নিজের ‘পরমাণু ক্ষমতা’ প্রদর্শনের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। গত ১৪ মার্চ উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সভাপতিত্বে দেশটির শক্তিশালী ন্যাশনাল ডিফেন্স কমিশনের (এনডিসি) বৈঠক শেষে দেয়া এ বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার কৌশল হিসেবে পরমাণু শক্তি বাড়াতে যাচ্ছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা এ হুমকির সূত্র ধরে সে সময়ে ধারণা করছিলেন, পিয়ংইয়ং হয়তো তার চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে।
এনডিসির পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যতদিন পরমাণু হুমকি ও ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে ততদিন একের পর এক নিজের শক্তি দেখিয়ে যাবে পিয়ংইয়ং।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
আবারো পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আবারো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে রোববার ঘোষণা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।





