সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন ইসলামিক স্টেটের বিরুদ্ধে তাদের আসন্ন বিমান হামলার বিষয়টি দামেস্ককে অবহিত করেছে। মঙ্গলবার সকালে সিরিয়ায় যুক্তরাষ্ট্র এ বিমান হামলা শুরু করেছে বলেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রাকায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়টি জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধিকে জানিয়েছে।

তবে বিমান হামলা শুরুর বিষয়টি পেন্টাগন এখনও নিশ্চিত করেনি।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা অঞ্চল জিহাদীদের মূল ঘাঁটি। রাকা বর্তমানে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ