নাইজেরিয়ার একটি পতিতাপল্লীতে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় বাউচি নগরীর একটি পতিতাপল্লীতে শনিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, শুক্রবার রাতের এ বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও বোকো হারাম যোদ্ধারা এই বাউচি নগরীতে প্রায়ই হামলা চালায়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি কঠোর শরীয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগঠনটি গত পাঁচ বছরে তৎপরতা চালিয়ে আসছে।

বাউচি রাজ্যের পুলিশের মুখপাত্র মোহাম্মদ হারুনা জানান, নগরীর পার্শ্ববর্তী উপকণ্ঠে বায়ান গারী এলাকার যে ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় সেটি একটি পতিতালয় হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

তিনি বলেন, ‘এই ঘটনায় ১০ জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে।’

তিনি আরো জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। সূত্র: রয়টার্স

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ