থাইল্যান্ডের পর্যটক এলাকা হুয়া হিন রিসোর্টে আজ রাতে দুইটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের সূত্র অনুযায়ী এ ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

নিহত এবং আহতদের পরিচয় সম্পর্কে এখনো সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিেশের ধারণা থেকে জানা যায় নিহত ব্যক্তিটি একজন ফুটপাত বিক্রেতা এবং আহতেদের মধ্যে ৭ জন বিদেশী পর্যটক।

পুলিশ জানিয়েছে বিস্ফোরিত বোমা দুইটির বিস্ফোরণ মোবাইল ফোন ব্যাবহার করে ঘটানো হয়েছে। বোমা দুটি আগে থেকে ৫০ মিটার দূরত্বে প্রস্তুত করে রেখেছিল সন্ত্রাসীরা।

বিদেশি এবং থাই পর্যটকদের কাছে থাইল্যান্ডের উপকূলে অবস্থিত হুয়া হিন রিসোর্ট দারুন জনপ্রিয়। পুলিশ বলছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশে এরকম বোমা বিস্ফোরণের ঘটনা নিত্য একটি ব্যাপার। কিন্তু পর্যটক সমৃদ্ধ এলাকায় এরকম হামলা থাইল্যান্ডে কখনো হয়নি।এটা খুবই অপ্রত্যাশিত এবং ন্যাক্কারজনক ঘটনা।

জেড