ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব। বুধবার মস্কোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎকালে তিনি এই সমর্থনের কথা জানান।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, "বিগত বছরগুলো থেকে ফিলিস্তিনের বিষয়ে আমাদের অপরিবর্তনীয় অবস্থানের কথা আপনি জানেন। নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেটার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।"

মেদভেদেভ বলেন, তারা আঞ্চলিক সমস্যা, অর্থনীতি এবং ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে। ২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায়। ইসরাইল সব সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। পাশাপাশি গাজা এবং পশ্চিমতীর দখল অব্যাহত রেখেছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

২৬জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই