এবার পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহেন। হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস।
মঙ্গলবার এক বৈঠকে অ্যালুমিনিয়াম ও স্টিল আমদানিতে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরোধীতার জেরে এ ঘোষণা দেন গ্যারি কোহেন। তার মতে, আ্যালুমিনিয়াম ও স্টিল আমদানিতে শুল্ক আরোপ করলে দেশে এই পণ্যের দাম বেড়ে যাবে । যেটা এই পণ্য আমদানিকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলে দিবে।
মুক্তি বাণিজ্যের গোঁড়া সমর্থক কোহেনের পদত্যাগ নিয়ে এর আগেও বহু জল্পনা কল্পনা চলছিল। গত সপ্তাহে কোহেন সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প যদি শুল্ক আরোপের দিকে যায়, তবে তিনি পদত্যাগ করবেন। ট্রাম্পকে কর আরোপ করা থেকে ফেরাতে তিনি অভ্যন্তরীণভাবে ব্যাপক তদবির করেছেন। আসছে যে কোনো সপ্তাহে সরে দাঁড়াতে পারেন কোহেন।
এক বিবৃতিতে গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সাবেক প্রধান বলেন, দেশের হয়ে কাজ করতে পারা ও জনগণের জন্য একটি উৎপাদনমুখী অর্থনৈতিক নীতি কার্যকর করা অনেক সম্মানের।গত বছরের শেষের দিকে ব্যাপক কর সংস্কারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেছিলেন ৫৭ বছর বয়সী কোহেন।
তবে এখন ধারনা করা হচ্ছে, তাদের সম্পর্কের ক্ষেত্রে সেই ঘনিষ্ঠতা আর নেই। কোহেন বলেন, আমাকে সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে তিনি ও তার প্রশাসন সফল হবেন বলে কামনা করছি।
জেড





