ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুই স্থানে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ২০ আহত হয়েছে।
বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থল ও শিয়া অধ্যুষিত কাদামিয়া অঞ্চলে এ বোমা হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শিয়া অধ্যুষিত কাদামিয়া অঞ্চলের একটি গাড়িতে বোমা হামলায় মারা গেছেন ১১ জন। অন্যদিকে বাগদাদের কেন্দ্রস্থলে একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী বিস্ফোরণে হামলাকারীসহ ৯জন নিহত হন।
গত সপ্তাহেও শিয়া অধ্যুষিত জাদিদা এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে আট জন নিহত হন, আহত হন আরও বিশ জন। সেখানে এক শিয়া মসজিদেও হামলা হয়েছিল।
এর আগে আগস্টের শুরুর দিকে এক সুন্নি মসজিদে বোমা হামলায় ৬৮ জন প্রাণ হারান। শিয়া মুসলিমরাই এই বোমা হামলা করেছে বলে দাবি করেন সুন্নিরা। সূত্র : বিবিসি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





