বিয়ের আসরে আসলেন একে একে তিনজন কনে। কিন্তু বর কোথায়? হ্যাঁ বর ছাড়াই বিয়ে করলেন তিন নারী। তারা বিয়ে করলেন একে অপরকে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসে। বুধবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন।
ডল, কিটেন ও ব্রায়েন নামের তিন সমকামী নারী একে অপরকে বিয়ে করলেন। অর্থ্যাৎ তিনজন মিলে এক বিয়ে। বিশ্বে এই প্রথমবারের মতো তিন নারী একসাথে বিয়ে করলেন।
তবে, তারা গত বছরের আগস্টেই 'বিয়ে' করে ফেলেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন গর্ভধারণও করেছেন। কিটেন নামের ২৭ বছর বয়সী ওই 'স্ত্রী' বা 'স্বামী' আগামী জুলাই মাসে একটি কন্যা সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
তবে, কিটেনের গর্ভে কোন ব্যক্তির শুক্রাণু রয়েছে তা প্রকাশ করা হয়নি। ল্যাবরেটরি থেকে শুক্রাণু কিনে নিয়েছেন কিটেন।
শুধু কিটেনই নয়, বাকি দুজনও গর্ভধারণ করবেন। তাদের পরিকল্পনা হচ্ছে একে অপরকে সন্তান উপহার দেয়া। এজন্য তাদের দরকার তিনটি সন্তান।
ব্রায়েনের সাথে ডলের পরিচয় অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে। ব্রায়েন হলেন একজন সিনিয়র সফটওয়্যার ডিজাইনার ও ইঞ্জিনিয়ার। ব্রায়েন এর আগেও দুই মহিলার সঙ্গে 'বিবাহ বন্ধনে' আবদ্ধ হয়েছিলেন। তবে সেসব বিয়ে টিকেনি।
বছর দুয়েক আগে ব্রায়েন আর ডল মিলে একটি বাসা ভাড়া নেন। তখন থেকেই তারা 'আরেকজনের প্রয়োজনীয়তা উপলব্ধি' করতে শুরু করেন। এরপর আসে তাদের জীবনে কিটেন। তবে, কিটেন এর আগে কোন নারীর সাথে সম্পর্ক করেননি। তার দুইজন বয়ফ্রেন্ড ছিল। একজনের সাথে দশ বছরের সম্পর্ক ছিল। কিন্তু দশ বছরের সম্পর্কের পর তা ভেঙ্গে গেলে দ্বিতীয় বয়ফ্রেন্ড বেছে নেন কিটেন। কিন্তু দ্বিতীয় বয়ফ্রেন্ড বিয়ে করতে রাজি ছিলেন না। ফলে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। আর কিটেন বেছে নেন সমকামিতার জীবন। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]