ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রণাধীন তেল শোধনাগারেবিমান হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। হামলা শুরুর তৃতীয় রাতে ১২টি তেল শোধনাগারে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ এ হামলার কিছু ছবি ও ফুটেজ প্রকাশ করেছে। ছবিতে হামলার পরে ১২ তেল শেধোনাগারের মধ্যে জিবি ও জারিবি শোধনাগারের কি অবস্থা হয়েছে তার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ