পেন্টাগন বলেছে, আমেরিকা ও মিত্র জোটের বিমান থেকে আইএস'র ওপর ৫,০০০ বোমা ফেলা এবং ৩,০০০ এর বেশি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাত হানা হয়েছে। সিরিয়া ও ইরাকে গত আগস্টের গোড়া থেকে বিমান হামলা করছে আমেরিকা ও মিত্র জোট।
পেন্টাগনের মুখপাত্র আর্মি কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ৩২২২ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এ সবের মধ্যে ৫৮টি ট্যাংক, ১৮৪টি সাজোয়া গাড়ি, ৬৭৩ যুদ্ধ অবস্থান এবং ৯৮০টি ভবন বা ব্যারাক রয়েছে বলে জানান স্টিভ।
মার্কিন নেতৃত্বাধীন জোট সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা করছে দাবি করে তিনি আরো বলেন, আইএস'র কতগুলো লক্ষ্যবস্তুর ক্ষতি বা ধ্বংস করা হয়েছে তা বলা সম্ভব নয়।
এ ছাড়া, বিমান হামলায় আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্র ও যানবাহনের কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও প্রকাশ করতে অস্বীকার করেন কর্নেল স্টিভ ওয়ারেন।
তিনি বলেন, শত্রুদের সম্পর্কে মার্কিন জোটের কাছে কি তথ্য রয়েছে তা প্রকাশ করতে চাই না।
ইআর





