বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত ও তিস্তার পানি বণ্টন চুক্তি করবে না বলেই মোটামুটি জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ নিয়ে এই প্রথম অব্স্থান পরিষ্কার করলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর ডেকান হেরাল্ডের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন দল বিজেপিকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির কাছে ঢাকার প্রধান যেসব প্রত্যাশা রয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য সেগুলো পূরণ করা সহজ হবে না। তা সত্ত্বেও মোদিকে অভিনন্দন জানান হাসিনা। ওই টেলিফোনের কয়েক ঘণ্টা পর বিজেপি তাদের বিরোধী অবস্থানটা দৃঢ়ভাবেই পুনর্ব্যক্ত করলো। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার বিপরীতে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে বিজেপি। হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের ব্যর্থতায়ও হতাশ। ভারতের পার্লামেন্টে চুক্তিটি দৃঢ়ভাবে অনুমোদন পাবে, এমন আশা করেছিল আওয়ামী লীগ। কিন্তু, মূলত বিজেপি ও আঞ্চলিক অসম গণ পরিষদের বিরোধিতার কারণেই সেটা সম্ভব হয়নি। আসামের বিজেপি ইউনিটের প্রেসিডেন্ট সর্বনন্দ সোনোওয়াল বলেন, আমি নিশ্চিত বাংলাদেশকে আসামের ভূমি অন্যায্যভাবে দিয়ে দেয়ার চুক্তি কখনোই দৃঢ়ভাবে অনুমোদন করবে না বিজেপি’র কেন্দ্রীয় সরকার। এদিকে নতুন লোকসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ৩৪ জন পার্লামেন্ট সদস্য থাকায়, মোদি সরকারের পক্ষে ভারত-বাংলাদেশ তিস্তা পানি-বন্টন চুক্তির ব্যাপারেও পুনরায় আলাপ-আলোচনা শুরুটাও কঠিন হবে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি থেকে এবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত বিজেপি’র সর্বনন্দ সোনোওয়াল বলেন, বিজেপি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ভারত-বাংলাদেশ ভূমি চুক্তি বিশেষত আসাম ও সার্বিকভাবে পুরো দেশের জন্যই ক্ষতিকর হবে। তিনি বলেন, এটা নিয়ে কোন পুনর্বিবেচনার সুযোগ নেই। ১৯৭৪ সালের ইন্ডিয়া-বাংলাদেশ স্থল-সীমান্ত চুক্তি ও ২০১১ সালে সংযোজিত আরও কয়েকটি বিষয়ে পার্লামেন্টে অনুসমর্থন দেয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। আর সেটা আসামে বিজেপি’র সমর্থন বাড়াতে সাহায্য করে। কংগ্রেসকে আক্রমণের হাতিয়ার হিসেবেই এটাকে ব্যবহার করছিল বিজেপি। তাতে আসামের হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন পায় বিজেপি। সূত্র: ডেকান হেরাল্ড [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
সীমান্ত ও তিস্তা চুক্তি হবে না: বিজেপি
বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত ও তিস্তার পানি বণ্টন চুক্তি করবে না বলেই মোটামুটি জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ নিয়ে এই প্রথম অব্স্থান পরিষ্কার করলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর ডেকান হেরাল্ডের।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















