ক্রিমিয়ায় ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তাদের হামলায় অন্তত একজন ইউক্রেনীয় সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসির।
মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। ক্রিমিয়ায় ইউক্রেনের সিমফেরোপল সামরিক ঘাঁটিতে এ হামলাটি চালানো হয়।
ইউক্রেনের ওই ঘাঁটি থেকে জানানো হয়েছে, রাশিয়ার সেনারা তাদের নেভিগেশন সেন্টারে হামলা চালায় এবং এর কমান্ডারে আটক করে নিয়ে যায়।
এ ছাড়া, ঘাঁটিতে অবস্থানরত ইউক্রেনের বাকি সৈন্যদেরকে ঘেরাও করে রেখেছে রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সিমফেরোপল ঘাটির নিচতলায় অবস্থান করছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]