গাজায় শুক্রবার ইসরাইলের নতুন বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। পৃথক দুটি হামলার ঘটনায় এ প্রাণহানি হয়।
দিয়ের আল-বালাহ ও নুসিরাত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, নুসিরাতের একটি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় দুজন এবং দিয়ের আল-বালাহর একটি খামারের জমিতে অপর হামলায় আরও দুজন নিহত হয়েছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





