পাকিস্তানের করাচিত শহরে বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। তবে বোমা হামলার সাথে কে জড়িত, সেটা তাৎক্ষণিক জানা যায়নি।
ইংরেজী দৈনিক ডন অনলাইনের খবরে বলা হয়, করাচির শাহরাহ-ই-ফয়সালে বুধবার সকালে অজ্ঞাত এক হামলাকারী একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে চেকপোস্টের একটি দেওয়াল পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
বিস্ফোরণের পর খবর পেয়ে ঘটনাস্থলে মুহূর্তেই উদ্ধারকর্মীরা পৌঁছে যায়। আহত ৩ পুলিশ সদস্যকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার মাত্র দুই দিন আগে করাচির মালির টাউনে এক হামলায় পুলিশের ২ সদস্য নিহত হয়েছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





