মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনিত আর্মি সেক্রেটারি পদপ্রার্থী গ্রিন মার্ক তার নাম প্রত্যাহার করেছেন। রিপাবলিকান দলের কর্মী ও বর্তমানে টেনেসি সিনেট গ্রিন মানবাধিকার কর্মীদের সমালোচনার চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে বিষয়টি জানা গেছে।
গ্রিন ছিলেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি পদে ট্রাম্প মনোনিত তৃতীয় ব্যক্তি যিনি ওই পদ থেকে তার নাম প্রত্যাহার করেছেন। অতীতে এলজিবিটি (সমকামী, উভকামী ও হিজড়া) ও সংখ্যালঘুদের সম্পর্কে বিরুপ মন্তব্য করায় মানবাধিকার কর্মী ও আইনপ্রণেতা দ্বারা তীব্র সমালোচনার শিকার হন। যার কারণে গ্রিন এই পদ থেকে সরে দাড়াতে বাধ্য হন।
এ সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে গ্রিন বলেছেন, তার উপর মিথ্যা ও বিভ্রান্তিকর আক্রমণ করা হয়েছে। যা তাকে ওই পদ থেকে নিজের নাম প্রত্যাহারে বাধ্য করেছে। মানুষে জন্য তার সেবামূলক মনোভাব ও ধর্মীয় বিশ্বাসকে (খ্রিস্টান) ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে রাজনৈতিকভাবে কিছু মানুষ সুবিধা ভোগের জন্য তাকে ব্যবহার করেছে।
গ্রিনকে নিয়ে বর্তমানে যে বির্তক চলমান, আর্মির মতো একটি গুরুত্বপূর্ণ পেশায় তার কোন নেতিবাচক প্রভাব পড়–ক তা তিনি চান না। তাই ট্রাম্প মনোনিত পদ থেকে গ্রিন তার নাম প্রত্যাহার করেছেন।
জেড





