বাবরি মসজিদ ধ্বংসের দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করে আসছে কলকাতার বাম দলগুলো।
এবার সেই দিনে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে সিপিআইএম জনসভা করতে চাইলে অনুমতি দেয়নি প্রশাসন। তবে সিপিআইএম নেতারা জানান, প্রয়োজনে আইন ভেঙে ওই জায়গাতেই সভা করবেন তারা।
গত দু’বছর ধরে বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করে আসছে সিপিআইএম। এবছর ৬ ডিসেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চায় সিপিআইএম।
এ নিয়ে শুক্রবারই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএম নেতারা।
তবে প্রশাসন সাফ জানিয়ে দেয়, ওই জায়গায় সভার অনুমতি দেয়া হবে না।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য প্রয়োজনে তারা আইন ভাঙতে পারেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সূত্র : জিনিউজ
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





