ভারতের লোকসভা নির্বাচনে বারানসি থেকে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন ‘ওসামা বিন লাদেন’। না, তিনি আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন নন। দেখতে লাদেনের মতো বলে বিহারে তিনি এ নামে পরিচিত। তার আসল নাম মিরাজ খালিদ নূর।
শুক্রবার লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
বারানসি আসন থেকে নূর ছাড়াও মোদীর বিরুদ্ধে লড়ছেন আম আদমি পাটির্র (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
খলিদ নূর বলেন, আমি বারানসি থেকে মোদীর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক চিন্তা ভাবনা করে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
নূর ‘রাম ইন্ডিয়া’ নামে একটি নতুন দলের প্রেসিডেন্ট। এক সময় তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ ইয়াদবের এবং লোক জনশক্তি পার্টির (এলজেপি) রাম বিলাস পাসানের ঘনিষ্ঠজন ছিলেন। তবে মুসলমান ভোটারদের সমর্থন পাওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন নূর।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে প্রবেশ করা খালিদ নূর বলেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে আমি পাসানের জন্য প্রচারণা চালিয়েছি। ২০০৫ সালে রাজ্য বিধানসভার নির্বাচনের সময় লালুর হয়ে কাজ করেছি।
তিনি অভিযোগ করেন, মুসলমানদের ভোট পাওয়ার জন্য এ দু’জনই আমাকে ব্যবহার করেছেন।
লাদেনের মতো নূর লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী এবং লম্বা দাড়ি থাকায় বিহারের সবাই তাকে ওসামা বিন লাদেন বলেই ডাকেন। ওই জায়গার বাসিন্দারা তার আসল নামই জানেন না।
উল্লেখ্য, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানে আত্মগোপনে থাকা অবস্থায় মার্কিন বাহিনীর হাতে নিহত হন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
মোদীর বিরুদ্ধে ‘লাদেন’!
ভারতের লোকসভা নির্বাচনে বারানসি থেকে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন ‘ওসামা বিন লাদেন’। না, তিনি আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন নন। দেখতে লাদেনের মতো





