রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসবেন। বিকেল তিনটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণায়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গাসহ দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে, ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবাসহ মাদক দ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।নাফ নদীর সীমান্ত সমস্যা নিয়েও আলোচনার কথা রয়েছে।
অপরদিকে মিয়ানমারের পক্ষ থেকে ইতোপূর্বে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মি-আসরার সদস্যদের আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন হতে পারে আজকের বৈঠকে।
এমআর





