[b]রাজনপুর:[/b] পাকিস্তানে পেশোয়ার থেকে করাচিগামী একটি ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন।
'খুশাল এক্সপ্রেস' নামের যাত্রীবাহী ট্রেনটি পেশোয়ার থেকে বন্দরনগরী করাচিতে যাচ্ছিল। পথে পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ বোমা হামলার ঘটনা ঘটে।
রেললাইনে বোমা বিস্ফোরিত হলে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো ১৫ জন। ঘটনার পরপরই সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান রেলওয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) আনজুম পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ১৫ জন আহত হওয়ার ব্যাপারটিও তিনি নিশ্চিত করেছেন। এ ছাড়া, বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী খাজা সাদ রফিক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন অনলাইন
আন্তর্জাতিক
পাকিস্তানে রেললাইনে বোমা হামলা, বগি লাইনচ্যুত হয়ে নিহত ৩
রাজনপুর: পাকিস্তানে পেশোয়ার থেকে করাচিগামী একটি ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন।





