তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক লোক।

স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে দেশটির সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে এ হামলা চালানো হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যমগুলো জানায়, এটাকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা মনে করছে প্রশাসন। এ হামলার নিন্দাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং হামলার কারণ ও লক্ষ্য সম্পর্কে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা ও উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এটাকে বর্বর হামলা আখ্যা দিয়ে বলেন, আমরা এ ধরনের সন্ত্রাসকে রুখে দেবো।

আরেক নেতা টুইটার বার্তায় দাবি করেন, এ হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

এসএম