সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের আল-হুররা এলাকায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে সরকার বিরোধী তাকফিরি আইএসআইএল যোদ্ধারা।
শুক্রবার সকালে হামা শহরের পাশে অবস্থিত আল-হুররা এলাকায় এ হামলা সংঘটিত হয়।
এর আগে, গতকাল হোমস শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে হোমস শহরে এটা ছিল দ্বিতীয় বোমা হামলার ঘটনা। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





