ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্তিপান পোলতোরাক বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে সাড়ে ৭ হাজার রুশ সৈন্য রয়েছে।
ওই অঞ্চলে কয়েক মাস ধরে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিনি এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে উইক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির স্থিতিশীলতা একা আমাদের উপরে নির্ভর করছে না।’
স্তিপান আরো বলেন, ‘ইউক্রেনে রুশ সশস্ত্র বাহিনীর সাড় সাত হাজার প্রতিনিধির উপস্থিতি পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমাদের বাধা দিচ্ছে।’
ইউক্রেনের নতুন জোট সরকার শুক্রবার ন্যাটোতে যোগদানের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি নতুন করে রাশিয়াকে ক্ষুব্ধ করে তুলতে পারে।
এমএ





