ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক নগরীতে চলাচলের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানায়। তাৎক্ষণিকভাবে এর কারণ জানানো হয়নি।
১২টিরও বেশি শহর নিয়ন্ত্রণকারী রাশিয়াপন্থী বিদ্রোহীদের সাথে সামরিক বাহিনীর যুদ্ধ চলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এসব ফ্লাইট স্থগিত করা হলো। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ৬ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]