ইউক্রেনের অভ্যুত্থান পরবর্তী সরকার রাশিয়া ও পাশ্চাতের মধ্যে একটি পুর্ণাঙ্গ সামরিক সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে।
সাবেক মার্কিন কূটনীতিবিদ ও সিনেটের কর্মী জেমস জ্যাটরাস এ কথা বলেছেন। আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ জ্যাটরাস বর্তমানে ওয়াশিংটনের একটি আইনি সংস্থার পরিচালক।
বুধবার ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশংকা ব্যক্ত করেন তিনি।
জ্যাটরাস বলেন, ইউক্রেনের বিশেষ বাহিনী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা হলো প্রথমে অভ্যন্তরীণ গোলযোগকে ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে পরিণত করা এবং তাতে আমেরিকা ও ইউরোপকে জড়িয়ে ফেলা। এর মাধ্যমে এ সংঘাতকে বৃহত্তর সামরিক সংঘাতে পরিণত করা হতে পারে বলে মনে করছেন তিনি।
আমেরিকার এ রাজনৈতিক বিশ্লেষক আরো বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে নির্বাচিত সরকারের পতন ঘটানোর সঙ্গে জড়িত কথিত গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোকে মদদ দিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
‘রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত চায় ইউক্রেন’
ইউক্রেনের অভ্যুত্থান পরবর্তী সরকার রাশিয়া ও পাশ্চাতের মধ্যে একটি পুর্ণাঙ্গ সামরিক সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে। সাবেক মার্কিন কূটনীতিবিদ ও সিনেটের কর্মী জেমস জ্যাটরাস এ কথা বলেছেন। আন্তর্জাতিক ও মানবাধিকার





