ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় দু’টি এলাকায় অনুষ্ঠিত ‘গণভোটকে আইনগত ভিত্তিহীন একটি প্রচারণামূলক প্রহসন’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন। খবর, এএফপি'র।
ওলেকসান্দর তুচির্নভ পার্লামেন্টে বলেন, ‘সন্ত্রাসীরা তাদের হত্যাযজ্ঞ, অপহরণ, সহিংসতা ও অন্যান্য গুরুতর অপরাধ চাপা দিতেই এ গণভোটের আহ্বান করেছে। এটি একটি প্রচারণামূলক প্রহসন।’
দোনেতস্কের বিদ্রোহীরা ভোট গ্রহণ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা করেছে। ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে বিদ্রোহীরা দাবি করছে।
সোমবার রাতে অপর প্রদেশ লুগানস্কের গণভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে ফলাফল একই হবে বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
গণভোটকে প্রহসন বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় দু’টি এলাকায় অনুষ্ঠিত ‘গণভোটকে আইনগত ভিত্তিহীন একটি প্রচারণামূলক প্রহসন’
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















