প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই’কে ‘অকথ্য’ ভাষায় আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া পার্ক’কে ‘পতিতা’ বলে সম্মোধন করার পর এ প্রতিবাদ জানাল সিউল।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক কদর্য বিবৃতিতে পার্ক গুয়েন-হাইকে ‘প্রমোদ নারী’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে 'ব্যাভিচারের' জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
পূর্ব এশিয়ার চারটি দেশ সফরের অংশ হিসেবে বারাক ওবামা সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করে যাওয়ার পর এ বিবৃতি প্রকাশ করল উত্তর কোরিয়া। সিউল সফরের সময় ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উত্তর কোরিয়াকে চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এ ব্যাপারে পিয়ংইয়ংকে হুঁশিয়ার করে দেন।
উত্তর কোরিয়ার পুনরেকত্রিকরণ বিষয়ক কমিটি অভিযোগ করেছে, পিয়ংইয়ংকে আরো বেশি কোণঠাসা করে ফেলার কাজে ওবামার ‘তাবেদার’ হিসেবে কাজ করছেন প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে এ ধরনের 'অকথ্য' ভাষায় আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) সিউল বলেছে, পিয়ংইয়ং যেন গত ফেব্রুয়ারিতে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান জানায়। ওই চুক্তিতে পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল প্রতিদ্বন্দ্বী দু’দেশ।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রিকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইউই-দো বলেছেন, উত্তর কোরিয়া যে শুধু আরেকবার ওই চুক্তি লঙ্ঘন করেছে তাই নয় সেইসঙ্গে সম্পূর্ণ অনৈতিক পন্থায় ‘অকথ্য ভাষা ও খারাপ শব্দ’ প্রয়োগ করেছে। তিনি আরো বলেন, নিজ দেশের জনগণের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে উত্তর কোরিয়ার উচিত হবে সদ্ব্যবহার করা ও সহযোগিতার পথ বেছে নেয়া। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
দ. কোরিয়ার প্রেসিডেন্ট 'পতিতা': উ. কোরিয়া
প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই’কে ‘অকথ্য’ ভাষায় আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া পার্ক’কে ‘পতিতা’ বলে সম্মোধন করার পর এ প্রতিবাদ জানাল সিউল। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক কদর্য বিবৃতিতে পার্ক গুয়েন-হাইকে ‘প্রমোদ নারী’





