ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলায় অংশ নিতে কয়েকটি আরব রাষ্ট্রকে প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রবিবার এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, কয়েকটি আরব রাষ্ট্রকে ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে ফ্রান্সের প্যারিসে সোমবার আইএসের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা নিয়ে জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

প্রসঙ্গত, সম্প্রতি ইরাকে আইএসকে দমনে দেশটির সরকারি বাহিনীকে সহায়তা করতে বিমান হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই