অবশেষে ইউক্রেনের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে মিকোলা আজারোভ প্রধানমন্ত্রীর পদে ইস্তাফা দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময় ৮টা ৬ মিনিটে প্রকাশিত বিবিসি ব্রেকিং নিউজে জানানো হয়,ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আজারোভের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ‘সরকারবিরোধী বিক্ষোভ’কে অপরাধের আওতাভুক্ত করে নতুন আইন বাতিলের পর একযোগে পদত্যাগ করলেন আজারোভ ও তার মন্ত্রিসভার সদস্যরা।
পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতি দেন আজারোভ। এতে তিনি বলেছেন,সামাজিক ও রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তার এ পদত্যাগে সংকট কাটিয়ে দেশে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করে তিনি প্রেসিডেন্টকে পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন।
নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি থেকে সরে আসায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় ইউক্রেনে। রাশিয়াকে সুবিধা দিতে সরকার এ চুক্তি করেনি-এ অভিযোগে রাস্তায় নামেন সরকারবিরোধী ও সাধারণ জনগণ।
বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা,সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বৈঠক ও আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আশ্বাসে আন্দোলন থেকে কিছুটা পিছু হটে সরকারবিরোধীরা।
কিন্তু ১৬ জানুয়ারি পার্লামেন্টে সরকারবিরোধী বিক্ষোভকে ‘অপরাধের আওতাভুক্ত’ করে একটি বিল পাস হওয়ার পর নতুন করে আন্দোলনে নামেন বিক্ষোভকারী।
গত সপ্তাহে বিক্ষোভের কেন্দ্রস্থল ইন্ডিপেনডেন্স স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহতের পর আন্দোলন আরও জোড়ালো হয়।
আন্দোলন থামাতে বিরোধীদলকে প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়ার প্রস্তাব দিলেও আন্দোলন অব্যাহত থাকে।
ইউক্রেনের সংকট নিয়ে মঙ্গলবার ব্রাসেলসসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
অবশেষে জনতার কাছে ইউক্রেন সরকারের পদত্যাগ
অবশেষে ইউক্রেনের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে মিকোলা আজারোভ প্রধানমন্ত্রীর পদে ইস্তাফা দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশ সময় ৮টা ৬ মিনিটে প্রকাশিত বিবিসি ব্রেকিং নিউজে জানানো হয়,ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আজারোভের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















