[b]পেশোয়ার:[/b] পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরো ১১ জন। খবর আল জাজিরার।
জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ছারসাদ্দা জেলায় একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে ৬ জন পুলিশ ও পথচারী এক শিশু নিহত হয়।
পুলিশ জানিয়েছে, একটি সাইকেলে বোমাটি রাখা ছিল। পুলিশ ভ্যানটি সাইকেলটির কাছ দিয়ে যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। সাইকেলটিতে ৪-৫ কেজির মতো বিস্ফোরক ছিল বলে ধারণা করা হচ্ছে।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা সাঈদ ওয়াজির জানিয়েছেন, ছারসাদ্দা জেলায় পোলিও ক্যাম্পেইনের নিরাপত্তা দিতে পুলিশ পাঠানো হয়। পথিমধ্যে এ হামলার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, মঙ্গলবার বন্দরনগরী করাচিতে পোলিও ক্যাম্পেইন চলাকালে গুলিবর্ষণে তিনজন পোলিও কর্মী নিহত হন। ধর্মীয় কট্টরপন্থীরা শিশুদেরকে পালিও টিকা দেয়াকে ইসলামবিরোধী বলে মনে করেন। তারা পোলিও ক্যাম্পেইনকে বাধাগ্রস্ত করতে প্রতিবছরই হামলা চালিয়ে থাকে। সূত্র: আল জাজিরা ও ডন অনলাইন
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি ডটকম)//এসএমএ
আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ৭
পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরো ১১ জন। খবর আল জাজিরা ও ডন অনলাইনের।





