উত্তর কোরিয়ার তার পশ্চিম উপকূলে শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে এ পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে এ পরীক্ষা চালায় তার নাতি দেশটির বর্তমান প্রধান কিম জং উংয়ের সরকার।

এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ‍জানালেও এর ধরন ও পাল্লা সম্পর্কে জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।

ব্যর্থ হলেও উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বিচ্ছিন্ন এ  দেশটি সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এর জের ধরে  পিয়ংইয়ংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে  জাতিসংঘ।সূত্র: বিবিসি

এআই